ঢাকা: আজ ১৭ই মার্চ। ১৯২০ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জাতির পিতার জন্মদিন তাঁর জীবদ্দশায় আড়ম্বরহীনভাবেই পালিত হতো। এদিন তিনি শিশুদের সঙ্গে সময় কাটাতেন। আওয়ামী লীগ সরকার তাই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপনের প্রচলন করে।

কিন্তু রাজনীতির পটপরিবর্তনের সুযোগে অবৈধ দখলদার সরকার ১৭ই মার্চের সরকারি সকল কর্মসূচি বাতিল করে। বাতিল করে শিশুদিবস।

শৈশব থেকেই নেতৃত্ব গুণসম্পন্ন ছিলেন তিনি।

১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে এই মানুষটির সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নানান ষড়যন্ত্র ও অগণতান্ত্রিক শক্তির আস্ফালনে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তবে আমাদের বঙ্গবন্ধু শিখিয়েছেন- ‘কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না’।

বঙ্গবন্ধুর জন্ম না হলে কেউ জানিনা স্বাধীন বাংলাদেশের জন্য আমাদের আরও কতকাল অপেক্ষা করতে হতো!

তাঁর নেতৃত্ব, সাহসিকতা বাঙালির স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে।

ধানমন্ডি ৩২ ভাঙলেই বঙ্গবন্ধুবিরোধী করা যাবে না এই দেশের মুক্তিযুদ্ধের চেতনার জনগণকে। ধানমন্ডি ৩২ পূজিত হবে যুগে যুগে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *