ঢাকা: রাজাকার, এবং রাজাকারদের আইনজীবী তাইজুল ইসলামকে সরিয়ে বাংলাদেশের নতুন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর জন্য নতুন একজন প্রধান প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

বিতর্কিত দেশদ্রোহী তাজুল ইসলামকে সরিয়ে এই পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আইনজীবী টীমের সদস্য ছিলেন।

একটি সূত্র নিশ্চিত করেছে যে তাজুল ইসলামকে ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে তাকে প্রতিস্থাপনের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে।

ঢাবির ভিসির পর এবার তাজুল। সকল চক্রান্তকারীদের মুখোশ উন্মোচিত হচ্ছে ধীরে ধীরে। অনেকের স্বেচ্ছায় পদত্যাগ করছেন,আবার অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অপেক্ষায় আছেন,আবার অনেককে চাকুরি থেকে বদলি ও বরখাস্ত করা হচ্ছে।

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্বাধীনতা বিরোধী উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর লোকজন অবস্থান নিয়েছিল।

এরা, এই জামাতিরা সংবিধান,আইন বিচার এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সেনাবাহিনীকে নিজেদের আজ্ঞাবহ ক্রীতদাস বানিয়ে ফেলেছিল।

আসিফ নজরুল এবং তাজুল ইসলামরা নিজের মতো করে আইনের প্রয়োগ শুরু করেছিল।

উচ্চ আদালতে বিচারপতিরা স্বাধীনভাবে বিচার করতে পারছিলেন না।

তাজুল ইসলাম পরিচিত রাজাকারদের আইনজীবী। তিনি গত ১৬ বছর সকল রাজাকারদের পক্ষে লড়েছেন আইনজীবী হিসেবে।

দেশবাসী দেখেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের চিপ প্রসিকিউটর সেজে তাজুল ইসলাম শেখ হাসিনার মৃত্যুদন্ড দিয়েছেন।

এমনকি শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অতি দ্রুত তারা একটি ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে মৃত্যুদণ্ড আদেশ দিয়ে ফেলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *