ঢাকা: অতিরিক্ত মাত্রায় নাগরিক কল্যাণ সুবিধা গ্রহণ করা হচ্ছে তাই এবার বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র! কারণ এটাই।
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার কার্যক্রম স্থগিত করেছে দেশটি।
সোমবার (২৩ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এই বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা।
ট্রাম্প সরকারের কড়া পদক্ষেপ।
যুক্তরাষ্ট্র সরকারের দায়িত্ব হলো করদাতাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করা এবং নিশ্চিত করা যে অভিবাসীরা দেশটিতে গিয়ে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন।
সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, কিছু দেশের নাগরিকদের মধ্যে এই সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি এমন দেশের তালিকায় বাংলাদেশ আছে। অর্থাৎ তারা সুবিধা নিচ্ছে।
যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশি, সেই প্রেক্ষাপটে বাংলাদেশী নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে ডিপার্টমেন্ট।
গত ২১ জানুয়ারি বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়া স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। কী কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল তার ব্যাখ্যা দিয়েছে দূতাবাস।
