ঢাকা: বাঙালিকে বোকা বানানোর ১০১ টা পদ্ধতি আছে। তার মধ্যে আসিফ মাহমুদ একটা পদ্ধতি বেছে নিয়েছেন। তবে সকলের চোখে তো আর ধুলো দেয়া সম্ভব না।
দেখা যাচ্ছে তিনি পহেলা মে সরকারি বন্ধের দিনেই তাঁর স্ত্রী নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। এবং সেই একাউন্ট থেকে মাত্র দুই টাকা উত্তোলন করেন। দুই টাকা দিয়ে কি একটা চকলেটও পাওয়া যায় আজকাল?
ব্যাংক থেকে দুই টাকা উঠাতে যাওয়া আসা খরচ কত হয়? বর্তমান দেশের অর্থনৈতিক বাজার পরিস্থিতিতে ব্যাংক থেকে কেউ দুই টাকা উত্তোলন করে? এটাও বিশ্বাস করতে হবে?
টোকাই থেকে নেতা হলে যা হয়..! তারা ভুলে যায় জনগণ যে ক্যালকুলেট করতে পারে।
তাছাড়া আরেকটি বিষয় হলো ব্যাংক হিসাব তলপ করাও ইচ্ছা করে একটা ফাজলামি ছাড়া কিছু নয়।
কারণ এই টোকাইরা ব্যাংকে টাকা রাখবে? দুর্নীতির টাকা?
এই টোকাইরা যে দেশটাকে ধ্বংস করে রেখেছে।
এদিকে, আসিফের রাজনৈতিক সহকর্মী ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আসিফ মাহমুদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।
ঐ যে বলে না চোরে চোরে মাসতুতো ভাই!
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, এদিন কেবল আসিফ মাহমুদকেই তলব করা হয়েছিল, তবে তিনি স্বচ্ছতা নিশ্চিতে নিজের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও উন্মুক্ত করেছেন।
তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের পর তাদের ‘সেফ এক্সিট’ নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ছিল বলে অপপ্রচার চালানো হয়েছিল। অথচ তারা আইনানুযায়ী সব বিধি মেনে নিজের ও পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছেন।’
