ঢাকা: এবার ২৭ জন বিচারকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা লঙ্ঘন করে তাঁরা নাকি ফেসবুকে পোস্ট দিয়েছেন।

এই অভিযোগে ২৭ জন বিচারকের কাছে ব্যাখ্যা (শোকজ) চেয়েছে আইন মন্ত্রণালয়। বিচারকদের আগামি সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) ও মঙ্গলবার (১৪ এপ্রিল) এসব বিচারকের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, যারা নোটিশ পেয়েছেন তাঁদের মধ্যে অধিকাংশই হচ্ছে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার কর্মকর্তা।

বিচারকরা নাকি সরকারবিরোধী পোস্ট দিয়েছেন।

বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথক সচিবালয় সংক্রান্ত ইস্যুতে ২৭ জন বিচারক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দিয়েছেন বলে অভিযোগ ওঠে।

সংশ্লিষ্ট মহলের মতে, শোকজ নোটিশের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে সংশ্লিষ্ট বিচারকদের দেওয়া ব্যাখ্যা এবং তা মূল্যায়নের ওপর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *