ঢাকা: জামায়াত যা কিছু করে সব অভিনয়। নিজেরা ভোটকেন্দ্র দখল করে, টাকা ছিটিয়ে, ধরা পড়ে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দখল ও কারচুপির অভিযোগ তুলে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজাকার জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার রাত দেড়টায় মগবাজারে দলীয় কার্যালয় হাইকমান্ডের রুদ্ধদ্বার এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
শুধু তাই নয়, তারা ১৫০ আসনে ফের নির্বাচনের দাবি তুলবে। যতক্ষণ পর্যন্ত সেটি কার্যকর না হবে, ততক্ষণ নাকি আন্দোলন চালিয়ে যাবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডাকসু নির্বাচনে যখন সবগুলোতে জিতেছে তখন সেটা ঠিক আছে, কিন্তু, জাতীয় নির্বাচনে নিজেদের হার স্বীকার করতে রাজি নয়। কথা হচ্ছে, বিচার মানি তালগাছ আমার।
সত্য সব সময় সত্যই থাকে। সেটা জামায়াত মানলে মানুক না মানলে নেই। জনগণের এই ভোট বর্জন করেছে।তাদের অবস্থানই প্রমাণ করে তারা এখনো মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, আওয়ামী লীগের বাংলাদেশকে ধারণ করে আছে।
জনগণ তাদের নীরব প্রতিবাদের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তারা অন্যায় ও প্রতারণা মেনে নেয়নি। জামিয়াতের মিষ্টি কথায় তারা ভোলেনি।
