ঢাকা: ইমাম-পুরোহিতদের একসাথে সাম্মানিক বা ভাতা প্রদান কর্মসূচী উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন, শনিবার তিনি ঢাকায় পুরোহিত, ইমাম-সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের মাসিক সাম্মানিক প্রদান বা ভাতা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন।

বিএনপি-র নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে এই কর্মসূচি চালু হল বলে জানানো হয়েছে সরকারের তরফে।

তবে হিন্দুদের পুরোহিত এবং মুসলমানদের ইমামকে এক কাতারে এনে সাম্মানিক দেয়ার কর্মসূচী এনে তারেক রহমান কী প্রমাণ করতে চাইলেন হিন্দু মুসলমান এক বা এই দেশে এক মর্যাদা, সাংবিধানিক অধিকার পাচ্ছে হিন্দুরা যেভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা পায়?

হিন্দুরা সমানভাবে সব অধিকার পাচ্ছে যেভাবে পায় মুসলমানরা? বিচার পায় অন্যায়ের? নাহ, পায়না। তাহলে এই সম্মানী দিয়ে কী হবে? সমতার অধিকার যদি সুনিশ্চিত করা না যায়!?

এদিন, বাংলাদেশের তথ্য-সম্প্রচার মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আপাতত পাইলট প্রোজেক্ট হিসেবে এই কর্মসূচি।

আজ শনিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বগুড়ার বায়তুল রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম হোসাইন আহমেদ আবদুল্লাহর হাতে সম্মানীর চেক হস্তান্তরের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

পরে আইবাস সিস্টেমে ‘সেন্ট বাটন’ প্রেস করে সম্মানীর টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।

সরকারের এই উদ্যোগের আওতায় চার হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক ও পালকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়া হবে।

পাইলট প্রকল্পের প্রাথমিক পর্যায়ে প্রতিটি মসজিদের জন্য মাসে ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ থেকে ইমাম পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিন তিন হাজার টাকা এবং খাদেম দুই হাজার টাকা করে পাবেন।

এ ছাড়াও মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার জন্য মাসিক আট হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রধান দায়িত্বশীল ব্যক্তি তথা (পুরোহিত/অধ্যক্ষ/যাজক) পাবেন পাঁচ হাজার টাকা এবং সহকারী দায়িত্বশীল ব্যক্তি (সেবাইত/উপাধ্যক্ষ/সহকারী পালক) পাবেন তিন হাজার টাকা।

তার উপর মসজিদে কর্মরতদের জন্য ঈদুল ফিতর ও ঈদুল আজহায় এক হাজার টাকা করে বছরে দুবার বোনাস দেওয়া হবে।

এবং দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা বা বড়দিনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ধর্মীয় নেতাদের দুই হাজার টাকা করে বোনাস দেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *