বগুড়া: পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করার জন্য আগামি ১০ মার্চ বগুড়ায় যাবেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখযোগ্য যে, সরকারপ্রধান হিসেবে এটিই হতে চলেছে তাঁর প্রথম বগুড়া সফর।
আজ, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সংবাদমাধ্যমে বলেছেন, “আগামী ১০ মার্চ বগুড়ায় এই ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে সারা দেশের ১৪টি উপজেলায় এই কার্ড বিতরণ করা হবে।”
উল্লেখযোগ্য যে, সরকার প্রথম অবস্থায় ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ড বাছাই করেছে।
জানা গেছে, কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবে।
ফ্যামিলি কার্ডের আওতায় আসবে দেশের হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের নারীরা।
