ঢাকা: ট্রাইব্যুনালে বিচারের নামে তাজুলের গালভরা মিথ্যা নাটক দেখেছে বাংলাদেশ। এখন বের হচ্ছে থলের বেড়াল।
এদের বিচার কি ট্রাইব্যুনাল করবে?
আলোচিত হত্যাকাণ্ড মামলায় এক কোটি টাকা (১০ মিলিয়ন) ঘুষ দাবির অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, চট্টগ্রামের রাউজান আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ বি এম ফজলে করিম চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে রেজা তালুকদার এই মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন।
তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার এক কোটি টাকা চেয়েছিলেন।
আর এই অভিযোগ যখন উঠেছে তখন সোমবার (৯ মার্চ) পদত্যাগ করেছেন তিনি।
এই অর্থ তথা ঘুষ খাওয়ার বিষয়টিকে নিয়ে দুটি অডিও রেকর্ডিং এর খবর পাওয়া গেছে।
রেকর্ডিংয়ে মামলার বিষয়ে কথোপকথন এবং অর্থ দাবির বিষয়টি উঠে এসেছে।
রেজার এমন ঘুষ দাবির বিষয়টি আইন ও বিচার মন্ত্রণালয়ের নজরে আসার পরেই সোমবার চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেন সাইমুম রেজা তালুকদার।
মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানিয়েছেন।
উল্লেখযোগ্য যে ২০২৪ সালের ৭ অক্টোবর ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাইমুম।
