ঢাকা: সংবিধানে সংস্কার পরিষদ নিয়ে উপযুক্ত কথাটিই বলেছেন সালাহউদ্দিন সাহেব।

সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো কিছুর অস্বিত্ব নেই বলে জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চলতি অধিবেশন আহ্বান করেছেন বলে উল্লেখ করে তিনি বলছেন, ‘জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে।’

আজ, রবিবার জাতীয় সংসদের মূলতবি অধিবেশনে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কার পরিষদ নিয়ে সাফ এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো ‘সংস্কার পরিষদের’ অধিবেশন আহ্বান করেননি। আমরা এখন সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি।

জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি গণভোটের রায়ের ভিত্তিতে এ ধরনের পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। সংসদে আলোচনা শেষে সংবিধান সংশোধন হলে তবেই সেটি সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং পরে প্রয়োজন হলে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি আসতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *