ঢাকা: ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু বলা অপরাধ হলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই’। বলেছেন আইভি রহমান।

আইভি রহমান এরেষ্ট হবার সময় বলেন, তিনি নারায়ণগঞ্জে কারো ক্ষতি করেন নাই, জুলাই-আগস্টে তাঁর সম্পৃক্ততা ছিলো না, তিনি বিরোধী নেতা কর্মীদের অত্যাচার করেন নাই।

কিন্তু ইউনূসের জামাতি পুলিশ মানেনি।
হাজারো জনশক্তি সেদিন তাঁর জন্য কাঁটাতার হয়ে দাঁড়িয়ে ছিলো। মানুষ যাকে অন্তর থেকে ভালোবাসে সেই মানুষটা খুনী হতে পারে?

অবশেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো হলো—ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।

হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয় সদর মডেল থানায়।

আসামিপক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন ভুয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে তাঁকে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দেন।

এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাঁকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *