ঢাকা: জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অপরাধ কী? কোন অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হলো? তিনি কী খুন করেছেন? চুরি ডাকাতি দুর্নীতি লুটপাট বা কোন ফৌজদারি কোনো অপরাধ?
বাংলাদেশের প্রথম নারী স্পিকার! এমন একজন সজ্জন , শিক্ষিত মানুষকে যিনি সবসময় দেশ ও মানুষের কথা বলতেন তাঁকে কি না এই অবস্থা করে ছাড়লো? এর নাম আইনের শাসন?
আফসোস তাদের জন্য যারা এই ধরনের ভাবনা ভাবেন ও করেন।
আইন আদালতকে এখনো ব্যবহার করা হচ্ছে। আইন আদালতকে নিজের মতো করে ব্যবহার করা হয়, যেখানে প্রতিষ্ঠানগুলো স্বাধীন নয় সেই দেশের ভবিষ্যৎ অন্ধকার!
জুলাইয়ের ভুয়া মামলায় গ্রেফতার করা হলো স্পিকার শিরিন শারমিনকে।
শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার ছিলেন। তাঁর বাবা ছিলেন বাংলাদেশ সরকারের সচিব রফিক উল্লাহ আর মা ছিলেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ।
শিরীন শারমিন বাংলাদেশের একটি স্বনামধন্য পরিবারে নৈতিকতা , মনুষ্যত্ব ও দেশপ্রেমের শিক্ষা নিয়ে বড় হয়েছেন।
তিনি একজন কমনওয়েলথ স্কলার। যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আইনে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
এমন একজন মেধাবী ও সম্মানিত মানুষকে দুই বছর কোথায় আটক রেখেছিল ইউনূস সরকার?
একটা বিষয় লক্ষ্য করুন, শিরীন শারমিনের গ্রেপ্তারির ছবির এবং সচরাচর ছবি কত পার্থক্য। স্বাস্থ্যের কতটা অবনতি, চুল উস্কোখুস্কো, এবং মানসিক নির্যাতনের মনে হচ্ছে অনেকটাই ক্লান্ত, বিধ্বস্ত তিনি।
২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের সরকার শপথ নেওয়ার আগে থেকেই তারেক ও জামায়াত স্পীকার শিরিন শারমিন চৌধুরীর অবস্থান সম্পর্কে জানতো।আজ এপ্রিলের ৭ তারিখ।
৫ আগষ্ট থেকে আজ পর্যন্ত স্পীকার শিরিন শারমিন চৌধুরীর উপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে।
আজ থেকে দুই বছর আগের শিরীন শারমিন চৌধুরী আর আজকের শিরীন শারমিন চৌধুরীর দিকে তাকালেই আপনারা স্পষ্ট বুঝতে পারবেন।
ইউনূস, তারেক ও জামায়াত মুলত মানুষের বেশে হায়েনা।
একজন সাবেক স্পীকার যদি রাষ্ট্রের কাছে নিরাপদ না থাকেন , তাহলে সে রাষ্ট্রের কি নাম দেবেন?
আজ ভোরে ধানমন্ডি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের প্রধান এন এম নাসির উদ্দিন বলেন, ‘সাবেক স্পিকার শিরীন শারমিনের বিরুদ্ধে বনানী, উত্তরাসহ ঢাকায় ছয়টি মামলা রয়েছে। এগুলোর যে কোনো একটিতে তাকে গ্রেপ্তার দেখনো হবে। রিমান্ডের বিষয়ে এখনো বলতে পারছি না।’
