ঢাকা: ছাত্রলীগ করার কারণে নিজের সন্তানকে ত্যাজ্যপুত্র করলেন এক পিতা!!

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তাঁর বাবা।

পরিস্থিতির বাস্তবতায় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আমরা মনে করছি পরিস্থিতির বাস্তবতাতেই এই কাজটা করেছেন।হতে পারে তাঁদের পরিবারে চাপ সৃষ্টি করা হয়েছে।

বাবার নাম মো. আবু জাফর (৪৮)। সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে এক হলফনামার মাধ্যমে ছেলে নাহিদ হাসান সবুজকে (২৪) ত্যাজ্য ঘোষণা করেন আবু জাফর।

নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ, ছাত্রলীগের কর্মীরা তাঁকে সান্ত্বনা দিচ্ছেন এই ঘটনায়। তবে এই এদের মতো ত্যাগী কর্মীদের নিয়েই আওয়ামী লীগ এগিয়ে যাবে।

সবুজের সাহসিকতাকে স্যালুট জানাচ্ছে দেশের মানুষ। আদর্শের জন্য ঘর ছাড়াটা কষ্টের, কিন্তু ইতিহাসের পাতায় নাম লেখানোর জন্য এই ত্যাগটুকু প্রয়োজন ছিল।

তবে সেই পিতার সমালোচনাও করছেন কর্মীরা।

তবে ছাত্রলীগ, আওয়ামী লীগ এটাই- হাজারো মানসিক যন্ত্রণার ভারে নুইয়ে পড়তে পড়তে আবার উঠে দাঁড়ায়।

সবুজ ছাত্রলীগের ডেডিকেটেড ও লয়্যাল কর্মী। শেখ হাসিনা’র প্রশ্নে কোন ছাড় দেয় নাই।

ছাত্রলীগের কারণে অনেকের প্রিয় মানুষ চলে গেছে, বন্ধু হারিয়েছে, কেউ আত্মীয় স্বজন হারিয়েছে। তেমনি ঝিনাইদহ এর এই নাহিদ তার বাবা মাকে হারিয়েছে!

সবাই মুখ ফিরিয়ে নিলেও পৃথিবীটা সহজ হয় যদি মাথার ওপর পরিবারের ছায়া থাকে। এই ছেলেটার মাথার উপর সেই আশ্রয়টুকুও নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *