ঢাকা: আরো একটা ধাক্কা খেলেন ইউনূস। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলায় সরে দাঁড়ালেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তথা প্রহসনের ট্রাইব্যুনাল আগামীকাল মঙ্গলবার তাদের দ্বিতীয় রায় ঘোষণা করতে চলেছে।

তার আগেই আজ সোমবার ট্রাইব্যুনালের চিপ প্রসিডিউরের বিশেষ উপদেষ্টার পথ ছেড়ে দিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান।

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন ব্রিটিশ মানবাধিকার আইনজীবী ক্যাডম্যান সোমবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে তাঁর পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন।

তবে ঠিক কোন কারণে তিনি বিশেষ উপদেষ্টার পথ থেকে ইস্তফা দিলেন তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখযোগ্য যে, গত বছর অন্তর্বর্তী সরকার এই ব্রিটিশ মানবাধিকার আইনজীবীকে নিয়োগ করেছিল বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজকর্মে সাহায্য করার জন্য। ‌

এবং ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছিল শেখ হাসিনাসহ বিদেশে থাকা অপরাধীদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া জোরদার করার জন্য। ‌

নিয়োগ পাওয়ার পর তো বেশ আনন্দিত ছিলেন তিনি । ক্যাডম্যান সামাজিক মাধ্যমে বলেছিলেন এই দায়িত্ব পেয়ে তিনি গর্বিত।

তবে হঠাৎ এই ঘটনা কেন?

গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এমন এক সময়ে ক্যাডম্যানের পদত্যাগের খবর এলো, যা আসলে জঙ্গী গোষ্ঠীর মাথায় বাজ পড়ার মতো।

গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় রায় দেওয়ার ঠিক আগের দিনটিতে অবস্থান করছে, ঠিক তখনই এই ইস্তফা আহলে ইউনূসের হার্টবিট বাড়িয়েছে, এটি বলার অপেক্ষা রাখে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *