ঢাকা: ডাস্টবিন শফিক তথা সাবেক প্রেসসচিব শফিকুল আলম তো নিজের দোষ দেখেন না। তিনি কেবল সমালোচনা করে বেড়ান।
জামাতি শফিকুর এই দেড় বছরে অনেক নাটক দেখিয়েছেন। এখন আবার পত্রিকা নিয়ে নাটক শুরু।
পত্রিকার নাম অবশ্য দ্যা ডেইলি ওয়াদা না হয়ে ইনসাফ হলে ভাল হতো। ইনসাফ নামটা জামাত-শিবির, পাকিস্তান, রাজাকার, হিজবুত, কায়েদা, মুসলিম লীগারদের কাছে জনপ্রিয়।
এবং তাদের চরিত্রের সাথে মিলে যায়।
সম্প্রতি একটি টক শোতে সাংবাদিক মাসুদ কামালের কঠোর সমালোচনা করেন সাবেক প্রেসসচিব শফিকুল আলম।
তাঁর ওই সমালোচনার পর মাসুদ কামালকে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন সমালোচকরা।
এদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ বিষয়ে কথা বলেছেন সাংবাদিক মাসুদ কামাল। ওই ভিডিওতে তিনি বলেন, ‘শফিকুল আলম একটি টক শোতে হঠাৎ উত্তেজিত হয়ে আমার বিষয়ে কিছু কথা বলেছেন।আমি তার এসব মন্তব্যের কী জবাব দেব?’
তিনি বলেন, ‘শফিকুল আলম বলেছেন, আমি নাকি ভুলভাল বলি। আমি যা বলি তার নাকি ৮০ শতাংশই ভুল। আমি নাকি লেখাপড়া করিনি। এগুলো নিয়ে তার কৌতূহল।
এসব নিয়ে আমি কী উত্তর দেব? সবচেয়ে ভালো হয়, উনার ওই ভিডিও যেখানে যেখানে আছে, সেগুলোর নিচে দর্শকের মন্তব্যগুলো পড়ুন। পড়লেই বুঝতে পারবেন পাবলিক তার মন্তব্যকে কিভাবে নিয়েছেন। আমার কিছু বলার নেই।’
মাসুদ কামাল বলেন, ‘শফিকুল আলমের আঁতে ঘা লাগায় তিনি এসব বলছেন।
তিনি তো আর প্রেস সেক্রেটারি নাই। শেষ দিকে তিনি টক শোতে একা বসতেন বেইজ্জতির ভয়ে। এখন তো কেউ তাকে টক শোতেও ডাকবে না। তিনি নাকি কোন একটা পত্রিকার সম্পাদক হচ্ছেন, সেই পত্রিকার নামও কখনো শুনিনি। ওয়াদা না কী নাম।
সব মিলিয়ে তাকে তো এখন আলোচনায় থাকতে হবে। এ জন্য হয়তো আমাকে গালাগাল করছেন।’
