ঢাকা: অবিশ্বাস্য একটি খবর এসে পৌঁছালো। এমন হওয়ার কথা ছিলো কী?
ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভীকে কে না চেনেন? কিংবা তাঁর স্ত্রী ইভনাথ খান ইকরাকে? সেই ইকরা আর নেই। তিনি আত্মহত্যা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় সুখী দেখানো মানুষগুলো কি আদৌ সুখী? প্রশ্ন জাগে।
শনিবার দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন আলভী-ইকরা।
দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। তাঁদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।
স্বামী সন্তানভরা ঘরে কেন এই ঘটনা? কি হয়েছিলো আসলে? ঘটনা সম্পর্কে বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি।
জানা গেছে, অভিনেতা বর্তমানে নেপালে আছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কথা বলার মতো অবস্থায় তিনি এখন নেই।’
