ঢাকা: ভারতের বিভিন্ন রাজ্য থেকে গ্রেফতার হচ্ছে অবৈধ বাংলাদেশী। এরা বিভিন্নভাবে ভারতে থাকে। জঙ্গু সংগঠনের সাথে অনেকের যোগ পাওয়া গেছে।

সব মিলিয়ে জোর তল্লাশি চলছে ভারতে।

এবার ভারতের কর্নাটকে অবৈধভাবে বসবাস করা ১২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বেঙ্গালুরু সিটি পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা কয়েক বছর ধরে বেঙ্গালুরুর কাদুগোডি এবং ভার্থুর থানা এলাকায় অস্থায়ী অবকাঠামো নির্মাণ করে বসবাস করছিলেন।

বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিংয়ের নির্দেশে কেন্দ্রীয় অপরাধ শাখার (সিসিবি) চারটি দল এই অভিযান পরিচালনা করে।

যাদের আটক করা হয়েছে তাঁদের মধ্যে ৪৮ জন পুরুষ, ৪২ জন নারী এবং ৩৪ জন শিশু রয়েছে।

এরা সবাই ছোট ছোট ঝুপড়ি বানিয়ে থাকছিলো। আর এমন বহু ঝুপড়ি ভাঙা হয়েছে। আটক হয়েছে বাংলাদেশি। আসামেও অভিযান চালু রয়েছে। সামনে নির্বাচন। ফলে নাশকতার ছক এড়ানো যাচ্ছে না। আসামের হিমন্ত সরকার সক্রিয় অবৈধ বাংলাদেশী গ্রেপ্তারে।

যে ১২৪ জনকে আটক করা হয়েছে তাদের কারও কাছেই ভারতে প্রবেশ ও বসবাসের কোনো বৈধ নথি ছিল না।

বর্তমানে তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বাংলাদেশিদের নিজেদের দেশে ফেরত পাঠানোসহ আনুষঙ্গিক পদক্ষেপ নিতে বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিসে (এফআরআরও) একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

সিটি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ কমিশনারের নির্দেশে অবৈধ বাংলাদেশিদের খোঁজে গত কয়েকদিন ধরেই বিভিন্ন থানার অন্তর্গত এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে ২০০ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *