ময়মনসিংহ: ভারতের রাজ্যগুলোতে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী পাকড়াও হচ্ছে। এরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ করে, সীমান্তে গিয়ে বিএসএফের সাথে তর্কে জড়ায়।
কোনো অঘটন ঘটলে, সাথে সাথে ভারত বিরোধিতা শুরু করে দেয়।
এবারো বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে ভারতের রেল পুলিশ।
রবিবার গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস থেকে তাঁদের আটক করা হয়।
তিন বাংলাদেশি মহিলা উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন। মালদা স্টেশনে তাঁদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সবাই বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা। একটা বৈধ ভ্রমণ নথি ছিল না তাদের কাছে। রবিবার গভীর রাতে তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
দালালের সহায়তায় তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বলে জানা গিয়েছে।
কাজের খোঁজে নাকি তাঁরা বেঙ্গালুরু যাচ্ছিলেন। উঠে পড়েন গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেসে।
তবে এত সোজাসাপ্টা কাজের খোঁজের কথা বললেও বিশ্বাসযোগ্য নয়। কারণ এমন বাংলাদেশিরা ছদ্মবেশে বহু জঙ্গী সংগঠনের সাথে জড়িত থাকে। যারা ভিতরে ভিতরে ভারতের ক্ষতি করার তৎপরতা চালায়।
এরা কোনও সংগঠিত মানব পাচার চক্র বা আন্তঃসীমান্ত পাচার চক্র, বা কোনো জঙ্গী সংগঠনের সাথে জড়িত কি না, সব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
