ঢাকা: ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! সত্যিই হাসি পায় কারবার দেখলে।
শেখ হাসিনার আমলে নির্মিত ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ দিয়ে বর্তমানে ভারত থেকে দেশে আসছে কম মূল্যের পরিশোধিত জ্বালানি তেল।
অথচ একসময় এই পাইপলাইন দিয়ে ‘ভারতে গ্যাস পাচার হচ্ছে’ বলে গুজব ছড়িয়েছিল আওয়ামী বিরোধীরা।
আজ দেশের সংকট সময়ে, অর্থনীতি ও যান চলাচল সচল রাখার ‘লাইফলাইন’ হয়ে দাঁড়িয়েছে।
এবার ভারত থেকে দেশে আসছে ৭ হাজার টন ডিজেল। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনে এবার ৭ হাজার টন ডিজেল আসা শুরু হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান মো. রেজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার সন্ধ্যায় জ্বালানি তেল আসা শুরু হয়েছে দেশে। পুরো তেল দেশে এসে পৌঁছাতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে।
মো. রেজানুর রহমান বলেন, ‘পাইপলাইনে সরবরাহ অব্যাহত আছে। বিকল্প উৎস সচল রাখায় বর্তমানে জ্বালানি সংকটের আশঙ্কা নেই।’
প্রসঙ্গত, ২০১৭ সালে ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর, ভারতের প্রায় ৮০ শতাংশ অর্থায়নে ১৩১.৫ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মাণ করা হয়।
আসামের নুমলিগড় রিফাইনারি থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইনটি ২০২৩ সালের ১৮ মার্চ শেখ হাসিনা যৌথভাবে উদ্বোধন করেন।
