ঢাকা: ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলেছে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এই তিক্ত সম্পর্ক হয়েছে। তবে এর জন্য এই বাংলাদেশ দায়ী।
দেশে বিভিন্ন ঘটনায় ভারতকে দায়ী করা হয় আন্দোলন জোরালো করার জন্য মিথ্যাভাবে। ব্যাপক বিক্ষোভ হয়, যেখানে ভারতবিরোধী স্লোগান ওঠে এবং সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা তো অগুনতি ঘটে। ফলে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছায় দুই দেশের।
এবার এসেছে নতুন সরকার। তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে চলছে দেশ। আর এই পরিস্থিতির মধ্যেই বড় পদক্ষেপ নিল বাংলাদেশের নতুন সরকার।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন শুক্রবার ২০ ফেব্রুয়ারি থেকে ভারতীয় নাগরিকদের জন্য ফের সব ধরনের ভিসা পরিষেবা চালু করেছে। প্রায় দুই মাস ধরে এই পরিষেবা স্থগিত ছিল।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার তিন দিনের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এর আগে গত ডিসেম্বরে কনস্যুলার ও ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছিল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে।
