ঢাকা: ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলছে সেকথা একেবারে বলা যায় না। তবে কূটনৈতিক সম্পর্ক অন্তর্বর্তী সরকারের সময়ের থেকে উন্নতি হয়েছে।

খলিলুর রহমান ভারতে গিয়েছেন।নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং তার প্রতিনিধিদল।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

আজ, বুধবার (৮ এপ্রিল) বিকেলে নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠক সম্পর্কে জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করার বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তাতেও বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তাঁর প্রতিনিধিদলকে আতিথ্য দিতে পেরে আনন্দিত।

এদিকে, মঙ্গলবার নয়াদিল্লি পৌঁছেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান।

খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য জানতে পারা গিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের বিএনপি সরকার উত্তর-পূর্বের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীগুলিকে সাহায্য করবে না — বৈঠকে খলিলুর দোভালকে এই বড় আশ্বাস দেন বলে দাবি সরকারি সূত্রের৷

এটি বিএনপি সরকারের কাছে একটি চ্যালেঞ্জ বর্তমানে। এটি বলাই যায়।

এবং প্রতিবেশী দেশে ইসলামি জঙ্গিদের নাশকতা ঠেকাতেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা।

তবে এই ইসলামি জঙ্গী আদৌ কতটুকু ঠেকাতে পারবে বিএনপি সরকার, সেটাও ভবিষ্যৎ বলবে। তবে বর্তমানের কাজকর্মে তা মোটেও প্রতীয়মান হয় না। বিএনপি সরকার কেবল নামে আছে, কাজে জামাত। জামাত এখন ধীরে ধীরে পুতুল নাচানো শুরু করে দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *