সিলেট: বাংলাদেশে আজ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতেও অনুভব হয়েছে এই ভূমিকম্প। উৎপত্তিস্থল ভারতেই।

উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশে এদিন মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে সংঘটিত হয়।

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। তেমন তীব্রতা ছিলো না যদিও ঝাঁকুনি ছিলো।

আবহাওয়া অধিদপ্তর এটিকে ‘হালকা’ বা মৃদু গতির ভূমিকম্প হিসেবে শ্রেণীভুক্ত করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলো ভারতের আসাম রাজ্যের শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শিলচর তো বটেই, এছাড়াও আসামের বিভিন্ন স্থান এবং বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এ কম্পন অনুভূত হয়। হঠাৎ কাঁপুনিতে সীমান্তসংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *