ঢাকা: বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব উদ্বেগজনক। এখন তো দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে একটা বড় কিছুর আশঙ্কা করা হচ্ছে।
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ ক্রমশ বাড়ছে দেশে। এবং এই গম্ভীর পরিস্থিতির মধ্যেই বড় ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল ভারত সরকার।
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ ঘোষণা চলে আসছে।
অর্থাৎ, বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও আধিকারিকরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থাকতে পারবেন না।
নিরাপত্তাজনিত ঝুঁকির কথা চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের খবর।
১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। এই সময় রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘাত, বিক্ষোভ, হরতাল এবং হিংসাত্মক ঘটনার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ভারত সরকার কড়া নজর রাখছে। এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।
সূত্র সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা হাই কমিশন এবং অন্যান্য পদে আমাদের কর্মকর্তাদের উপর পরিবারের সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছি।’
