ঢাকা: দুই দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লী পৌঁছেছেন। মঙ্গলবার, ৭ এপ্রিল বিকালে তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তাঁকে স্বাগত জানান।

তবে খলিলুর রহমানের ভারত সফরকে ‘যাত্রা বিরতি’ বলল বিদেশ মন্ত্রক। তাঁর সঙ্গে দিল্লি‌ গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের দিল্লিতে‌ থাকার কথা।‌

তবে বাংলাদেশ‌ সরকারের তরফে মঙ্গলবার খলিলুর ও‌ হুমায়ুনের সফরকে দিল্লিতে যাত্রা বিরতি বলে‌ উল্লেখ করা হয়েছে। বলা হয়, তাদের ঢাকা ত্যাগের প্রধান কারণ মরিশাসে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত মহাসাগর সম্মেলনে যোগদান।

মরিশাসের পোর্ট লুইসে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগদানের আগে দুইদিন তিনি ভারত সফর করছেন।

এই সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে একই ফ্লাইটে কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাবেন ড. খলিলুর রহমান ও এস জয়শংকর।

জামাতের মন পেতেই হয়তো যাত্রা বিরতি বলে চেপে যেতে চায় বিএনপি। কারণ বিএনপি সরকার যে জামাতের ইশারায় চলছে তা সরকারের কর্মকাণ্ডেই স্পষ্ট।

কূটনৈতিক সূত্র বলছে, ড. খলিলুর রহমানের সফরে জ্বালানি সহায়তা, ভারতের পর্যটন ভিসা চালু, গঙ্গা চুক্তি নবায়ন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্য সম্পর্কিত ইস্যুগুলো প্রাধান্য পাবে।

পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *