ঢাকা: ভারত অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কড়া অভিযান অব্যাহত রেখেছে। জঙ্গী সংগঠনের সাথে যুক্ত এমন অনেক বাংলাদেশী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। তাছাড়াও কয়েকটি রাজ্যে সামনে বিধানসভা নির্বাচন।

ভারতের ত্রিপুরার খোয়াইজেলার মহাদেবটিলা ট্রাই জংশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ ) সকাল ১১টায় খোয়াই জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে প্রকাশ, একদল অবৈধ বাংলাদেশি নাগরিক খোয়াই থেকে টমটমে চড়ে তেলিয়ামুড়া অভিমুখে যাচ্ছে এমন খবর পৌঁছায় জেলা পুলিশ সুপারের কাছে।

সেই তথ্যের ভিত্তিতেই ওৎ পেতে বসেছিল পুলিশ কর্মীরা। সেই টমটমটি সেখানে পৌঁছানো মাত্রই পুলিশ সেটিকে আটকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা।

ওই চার ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী একটি দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে।

ধৃতদের নাম আব্দুল মিয়া, শ্যামল মিয়া, হালাল মিয়া এবং আব্দুল মজিদ সোহাগ।

তাদের কাছে বৈধ কোন নথি ছিলো না। নথি না থাকায় পুলিশ তাদের আটক করে খোয়াই থানায় নিয়ে যায়। বর্তমানে ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঘটনার ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *