ঢাকা: আগামিকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

এই উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে তিন দিন ভারত থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

আমদানি রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মণ্ডল।

তিনি জানিয়েছেন, দেশে আগামিকাল (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জন্য সরকার বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর শুক্রবার তো সাপ্তাহিক ছুটি।

এর ফলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি চিঠির মাধ্যমে ভারতের ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে আমাদের সম্মতি দিয়েছে। আগামী শনিবার থেকে বন্দরে যথারীতি আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *