ঢাকা: প্রয়াত কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলেজিকে রাষ্ট্রীয় সঙ্গীত, জাতীয় পতাকা দিয়ে মুড়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হলো! সারা ভারত চোখের পানি ফেলছে গায়িকার জন্য। রুনা লায়লাও আচমকা এমন খবরে শোকাহত হয়ে পড়েছেন।
ত্রিবর্ণ পতাকায় মোড়া দেহ, শেষ শ্রদ্ধায় ভিড় —মুম্বইয়ে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেকে বিদায় জানাতে আবেগে ভাসল দেশ। উপস্থিত ছিলেন সচিন থেকে আমির খান। সবাই কাঁদছেন।
আসলে সত্যি কথা বলতে শিল্পীকে কীভাবে সম্মান জানাতে হয়, জীবিত বা মৃত্যুর পরেও তা ভারত থেকে শেখা উচিৎ।
সোমবার তাঁর বাসভবনে রাখা হয় দেহ, সেখানে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন পরিবারের সদস্য থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বহু পরিচিত মুখ, প্রশাসনিক আধিকারিক এবং বহু অনুরাগী।
আশাকে দেয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা।
পরিবারের সদস্যরা , এবং শিল্পী, সহকর্মী এবং ভক্তরা এসে শেষবারের মতো প্রণাম জানান।
এদিন, দুপুরের পর বাসভবন থেকে তাঁর দেহ ফুলে সাজানো গাড়িতে বের হয় শিবাজি পার্কের উদ্দেশ্যে। বিকেলে শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয়।
রবিবার, ১২ এপ্রিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন যে শিল্পী, তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।
