ঢাকা: ভারত বয়কটকারীরা কি আসলেই এত বোকা? ওরা কি জানেই না যে ভারত ছাড়া বাংলাদেশের চলা কিভাবে সম্ভব?

আসলে বোকা না, ওরা হচ্ছে ফায়দা লুটেরা। মানে ভারত বয়কটের জিকির তুলে নিজেরা মোটা ফায়দা লুটে যাচ্ছে। জনগণের ভারত বয়কটকারীদের দূরেই রাখতে হবে।

ঐ এক জঙ্গী‌ আসিফ নজরুল! কোটি কোটি টাকা খেয়ে ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়ে গেলো‌ দেশপ্রেমের নামে।

ভারত গিয়ে বিশ্বকাপ খেলা যাবে না কিন্তু ভারত থেকে ডিজেল এনে গাড়ি চালানো যাবে!

এখন তো দেখি দেশের কোথাও একটা লংমার্চ হলো না পাইপলাইন অভিমুখে। এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম, এত ভালো ওরা কবে থেকে হলো (হাসি)?

পাইপলাইন বানালো ভারত নিজেদের ৮০ ভাগ টাকায়, সে পাইপ দিয়ে বাংলাদেশে ডিজেল আসবে ভারত থেকে। এখন সব চুপ!

বাইতুল মোকাররমে এখন ভারতের আগ্রাসন বিরোধী মিছিল হয় না! এগুলোকে বলে জাতে মাতাল তালে ঠিক।

দিল্লি না ঢাকা শ্লোগান দিয়ে পাইপলাইন দিয়ে তেল নেবে। তবে নেবে আর বলবে টাকা দিয়ে কিনি মাগনা নাকি! হাহা!

পাইপলাইন বানিয়ে দেশের এতবড় উপকার হয়েছে, শেখ হাসিনার এমন যুগান্তকারী সিদ্ধান্ত, সেটা হয়তো এই সময় না আসলে কেউ জানতোই না।

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির লাভ বাংলাদেশের জন্য কতখানি ছিল সেটা আওয়ামী লীগ জানাতে পারেনি। এই চুক্তিগুলোর কথা দেশবাসীকে খুব ভালোভাবে জানানো দরকার থাকলেও তারা সেটা করেনি।

মনে আছে নিশ্চয়ই ভারত বয়কট আন্দোলনে ঠিক এভাবেই স্ত্রীর প্রিয় ভারতীয় শাড়িটি পুড়িয়ে ভারতকে একটা উচিত শিক্ষা দিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্যার।

আর সেই বিএনপি সরকার আওয়ামীলীগ সরকারের তৈরি পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আনছে।

রাজনীতির খেলা খেলতে গিয়ে আমরা প্রকৃত বন্ধুকে হারিয়ে ফেলি।

এবার ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। এ নিয়ে আলোচনা শুরুর কথা বলেছেন এক কর্মকর্তা।

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশের মোট জ্বালানি তেল চাহিদার বড় অংশ ডিজেল হওয়ায় সরকার এ উদ্যোগ নিয়েছে।

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল সরবরাহ বজায় রাখার পাশাপাশি তা বাড়ানোর চিন্তাভাবনা চলছে।

দেশে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৩ হাজার টন ডিজেলের চাহিদা আছে। এর মধ্যে সোমবার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে প্রায় ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু হয়েছে, যা দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে জমা হবে।

সোমবার দুপুর ৩টা ২০ মিনিটে পাম্পিং শুরু হয়েছে। প্রায় ৫ হাজার টন ডিজেল আসতে মোটামুটি ৪৪ ঘণ্টা সময় লাগে।
“আমাদের এখানে প্রতি ঘণ্টায় প্রায় ১১৩ টন করে তেল পাম্পিং হয়। সেই হিসাবে বুধবার সন্ধ্যার দিকে সরবরাহ সম্পন্ন হওয়ার কথা।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *