ঢাকা: মারা গেলেন জনপ্রিয় সাহিত্যিক মণি শঙ্কর মুখার্জি। এ যেন একটা যুগের অবসান।

পাঠকমহলে যিনি সমাদৃত ছিলেন শংকর নামেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে প্রয়াত হন সাহিত্যিক।

জানা যাচ্ছে, গত বেশ কিছুদিন ধরেই বাইপাস সংলগ্ন একটি বেসরকারি আর হাসপাতালে ভর্তি ছিলেন ‘চৌরঙ্গী’র লেখক। শুক্রবার দুপুরে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখক।

লেখক শংকরের মৃত্যু বাংলা সাহিত্যে অপূরণীয় ক্ষতি।

১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোহর জেলায় জন্ম লেখক মণিশংকরের।

আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় চলে যান। বসবাস করা শুরু করেন হাওড়ায়। সেখানেই তিনি বড় হয়েছেন, লেখাপড়াও।

পরবর্তী কালে তাঁর সাহিত্যচর্চার শুরুটাও এখান থেকেই।

কত অজানারে থেকে চরণ ছুঁয়ে যাই, ঘরের মধ্যে ঘর, নানা গ্রন্থের মাধ্যমে পাঠকের মণিকোঠায় স্থান পেয়েছে।

২০২১ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন তিনি।

১৯৫৫ সালে তাঁর প্রথম বই প্রকাশ হয়। ‘কত অজানারে’ উপন্যাস লিখে জনপ্রিয়তা লাভ করেন। তাঁর উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘চৌরঙ্গী’ চলচ্চিত্র লেখক শংকরের জনপ্রিয়তা বহুগুণে বাড়িয়ে দেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *