ঢাকা: বাংলাদেশিরা ভারত বিরোধিতা করতে করতে নাওয়া খাওয়া ভুলে যায়। নিজেরাও করে, উস্কে দেয় দেশের জন্মের বন্ধু ভারতের বিরোধিতা করতে‌। তবে সেই ভারত ছাড়া আবার তাদের গতিও নেই। পেয়ারে পাকিস্তানে তো যায়না, যায় ভারতেই।

আর ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী ধরপাকড় চলছে। আসামসহ পশ্চিমবঙ্গ, দিল্লি রাজ্যগুলোতে অনুপ্রবেশকারী পাকড়াও হচ্ছে।

এবার মুম্বইয়ের ভার্সোভা পুলিশ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান চালিয়েছে।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভার্সোভার শাকুলশাহ দরগাহ এলাকা থেকে মোট ২৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন আবার তৃতীয় লিঙ্গের।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভার্সোভা পুলিশ স্টেশনের অ্যান্টি-টেররিজম সেল (এটিসি) টিম বিশেষ অভিযান চালায়।

অবৈধ বাংলাদেশিরা অন্ধেরি ওয়েস্টের ইয়ারি রোড এলাকায় অবস্থিত শাকুলশাহ দরগাহের আশপাশে লুকিয়ে ছিলেন।

বাংলাদেশি নিয়ে এখন ভারত ভীষণ সতর্ক কারণ বাংলাদেশ ভীষণভাবে পাকিস্তানের দিকে ঝুঁকেছে। আর এই নির্বাচনে জামায়াতের উত্থান ভারত সরকারের মাথা ব্যথার কারণ হয়েছে অবশ্যই।

যে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন এবং বিভিন্ন ছদ্মবেশে জীবিকা নির্বাহ করছিলেন।

আর এই গ্রুপটি ভারতে প্রবেশ করেছে কলকাতা ও মিজোরামের পথ ধরে। তারা প্রথমে পশ্চিমবঙ্গ বা উত্তর-পূর্বের রাজ্যগুলোতে পৌঁছায়, তারপর ধীরে ধীরে মুম্বইয়ের মতো বড় শহরে চলে যায়।

সেখানে নিজেদের আড়াল করে লুকিয়ে থাকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *