ঢাকা: বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন।
তিনি খুব শীঘ্রই এই নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
আজ, শুক্রবার তথা ১০ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখযোগ্য যে, ২০২২ সালের আগস্টে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন প্রণয় ভার্মা। ঢাকায় আসার আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিজ্ঞ এবং অত্যন্ত মার্জিত একজন ব্যক্তি প্রণয় ভার্মা।
শ্রী প্রণয় কুমার খালি পায়ে হেঁটে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।এটাই নিয়ম শ্রদ্ধা জানানোর।
যেখানে এনসিপি নেতারা সহ অনেককেই দেখা গেছে বা যায় জুতা পায়ে শহীদ মিনারে উঠতে।
প্রণয় ভার্মার শ্রদ্ধা দেখে অনেক বাংলাদেশী যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাঁরা বলেছেন- ‘আমাদের দেশের অনেক কিছু এখনো শেখার আছে ভারত থেকে, বিনম্রতা থেকে শুরু করে অনেক কিছু’!
উল্লেখযোগ্য যে, ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের অভিজ্ঞ কর্মকর্তা প্রণয় ভার্মা হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।
২০১৯ সালের জুলাই মাসে হ্যানয় দূতাবাসে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-এশিয়া বিভাগের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।
প্রণয় ভার্মা ভারতের পরমাণু নীতি নির্ধারণেও বিশেষ ভূমিকা রেখেছেন।
