ঢাকা: বাংলা ছবির এক অসামান্য অভিনেতা, এত অল্প বয়সে এইভাবে চলে যাবেন রাহুল বন্দ্যোপাধ্যায় তা যেন মানতে পারাই সম্ভব না।

পুরো নাম রাহুল অরুণদোয় বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রচুর মানুষ চিনতেন চিরদিনই তুমি যে আমারে নায়ক হিসেবে। কারোর কাছে তিনি হয়ে উঠেছিলেন সহজ কথা সঞ্চালক।

সেই মানুষটারই অকাল প্রয়াণের খবর যে এভাবে সামনে আসবে কেউ যেন ভাবতেও পারেনি। ভারত বাংলাদেশের আপামর বাঙালি তাঁকে চেনে, ভালোবাসে।

মর্মান্তিক মৃত্যু! সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে দিঘার কাছে তালসারিতে সমুদ্রে ডুবে মৃত্যু!

দীঘা সংলগ্ন তালসারিতে একটি সিরিয়ালের শ্যুটিংয়ের সময় সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা।

তবে হঠাৎ এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বহু প্রশ্ন, রহস্য। কীভাবে কী হলো? সবার মনেই একটাই প্রশ্ন।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। সিনেমা এবং সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি।

৪৩ বছর বয়সে সমুদ্রে ডুবে মৃত্যু রাহুল বন্দ্যোপাধ্যায়ের। ২০০০ সালে ‘চাকা’ ছবিতে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু হয়েছিলো।

রাহুলকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল ‘চির দিনই তুমি যে আমার’। ২০০৮ সালে ‘আবার আসব ফিরে’ ও ‘জ্যাকপট’ ছবিতে অভিনয়। ‘জুলফিকার’, ‘বিদায় ব্যোমকেশ’, ‘ব্যোমকেশ গোত্র’ ছবিতে অভিনয় করেছিলেন রাহুল।

মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রায় একইভাবে রহস্যজনক মৃত্যু গায়ক এবং নায়কের।

গায়ক জুবিন গার্গ, যিনি আসামের, আর রাহুল বন্দ্যোপাধ্যায়। দুজনের মৃত্যু পানিতেই! সবটাই কি কাকতালীয়! নাকি এর পেছনে রয়েছে অনেক বড় কোনো রহস্য। নিরাপত্তা তাহলে কোথায়? প্রশ্ন একটাই‌ সবার মুখে।

পিয়া রে পিয়া রে কাঁদে এই হিয়া রে গানের গায়ক জুবিন।

রাহুল, জুবিন গার্গের গাওয়া ‘পিয়া রে পিয়া রে’ (চিরদিনই তুমি যে আমার) গানে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন।

‘রাহুল দা’ আর নেই, এ কথা মানতেই পারছেন না অভিনেত্রী শ্বেতা মিশ্র। আধ ঘণ্টা আগেও একসঙ্গে শুটিং করেছেন তাঁরা। তারপরেই এই ঘটনা!

ভিডিয়োতে দেখা যাচ্ছে, শ্বেতা হাসপাতালে বসে রয়েছেন। তাঁকে এই সময় ধরে রাখা যাচ্ছে না।

তিনি বলছেন, “আমি আর রাহুল দা আধ ঘণ্টা আগেও তো শুটিং করছিলাম। আমিও পড়ে গেলাম। আমি তো ঠিক আছি। রাহুল দা ঠিক আছে তো? আমি কথা বলব, আমাকে যেতে দিচ্ছে না।”

তালসারির সমুদ্রে রবিবার বিকেলে তলিয়ে যাওয়ার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয় অভিনেতা রাহুলকে।

দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৪৩ বছরের অভিনেতাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

‘ভোলে বাবা পার করেগা’ ছবির শুটিং-এ তালসারি গিয়েছিলেন রাহুলরা। অভিনেত্রী শ্বেতা মিশ্রও ছিলেন সিরিয়ালে।

সূত্রের খবর, নায়িকা শ্বেতা মিশ্র আর রাহুল জলের দিকে গিয়েছিলেন। ইউনিটের প্রত‍্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বোট থেকে পড়ে যাননি অভিনেতা। শুটিং-এর প‍্যাকআপ হয়ে যায়। তারপর নায়িকা শ্বেতা মিশ্র আর রাহুল পানির দিকে গিয়েছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাহুল। তখন শ্বেতা নাকি টেকনিশিয়ানদের ডাকেন।

ওড়িশা পুলিশের তরফে দাবি করা হয়েছে, জলে নেমে শ্যুটিংয়ের অনুমতিই ছিল না। গোটা ঘটনা তারা জানতে পেরেছে দিঘা থানার থেকে।

সবকিছুই খুব ধোঁয়াশা মনে হচ্ছে। কোথাও তো রহস্য আছেই, সবার একটাই মত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *