ঢাকা: বাংলাদেশ থেকে পালানো সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাচ্ছে। তাছাড়া সামনে নির্বাচন। সব মিলিয়ে কঠিন অভিযান অব্যাহত রয়েছে ভারতে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই আসামি ‘প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যে’ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হওয়ার কথা বলেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
ইনকিলাব মঞ্চ হচ্ছে জামাতের শাখা। ভারতবিরোধী শক্তি। কট্টরপন্থী হাদি ছিলো চরম ভারতবিরোধী। তাকে নিয়ে বারবার উত্তাল হয়েছে বাংলাদেশ এবং ভারত বিরোধিতার খোরাক জুগিয়ে চলেছে এখনো হাদি।
রবিবার রাতে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে গ্রেপ্তার দুজনকে বাংলাদেশে কাছে হস্তান্তরের প্রক্রিয়া ‘শুরু’ হয়েছে।
জানা গিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হত্যা মামলার দুই প্রধান আসামিকে পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
তাদের মধ্যে ৩৭ বছরের রাহুল ওরফে ফয়সাল পটুয়াখালীর বাসিন্দা। ৩৪ বছরের আলমগীর ঢাকার বাসিন্দা।
আইএসপিআর বলেছে, “বিভিন্ন সোর্স থেকে জানা যায়, বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর থেকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাচ্ছে।”
