ঢাকা: দেড় মাস আগে সিজারে শিশুটির জন্ম হয়েছে। মায়ের সেই সেলাইয়ের ব্যথা, ক্ষতও হয়তো ভালো করে সারেনি। সেই সদ্য সন্তান জন্ম দেয়া মাকে নবজাতক কোলে নিয়ে যেতে হলো কারাগারে!
শুধুমাত্র রাজনৈতিক আনুগত্যর কারণে দেড়মাস বয়সী শিশুসহ একজন মাকে গ্রেপ্তার করা কতটা অমানবিক ও বর্বর?
মনে রেখো বাংলাদেশ!
পেটের ক্ষত এখনো না শুকালেও, জুলাই আন্দোলনের বিস্ফোরক আইনের একটি মিথ্যা মামলায় ৪৬ দিনের শিশু-সন্তানকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে কারাগারে যেতে হয় যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে।
রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর চার ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত।
প্রশ্ন হচ্ছে, মানবিক বিবেচনা হয়রানির আগে কোথায় ছিল?
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তাঁর জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট না দেয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে। আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।
তখন দেড় মাসের কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে বুকে নিয়ে ও পেটে বেল্ট বাঁধা অবস্থায় কারাগারে যেতে দেখা যায় শিল্পীকে।
