ঢাকা: রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর হাড় হিম করা ঘটনা সারা দেশে তোলপাড় লাগিয়েছে।
১/২ দিনের নবজাতক শিশুর মৃত্যুতে গঠিত তদন্ত কমিটি আগামি ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। একথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ, শনিবার রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেয়া হবে প্রতিবেদন। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেয়া যায়নি, তাই আজ দেয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে।’
উল্লেখযোগ্য যে, বুধবার ভোরে আদ-দ্বীন হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ’ ওয়ার্ডে থাকা ছয় শিশুর সবাই হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়।
এবং সেদিনই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কিন্তু বিষয়টা নিয়ে যে ঢিলেমি চলছে সেটা পরিষ্কার।
আরো পড়ুন:
