ঢাকা: হাসপাতালে সদ্য জন্মানো ছয়টি শিশু মারা গিয়েছে, অথচ তাদের কোনো ময়নাতদন্ত হয়নি। এবং এই ঘটনায় এখন পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়নি।
আসল সত্য বেরিয়ে আসবে তাই ময়নাতদন্ত করা হয়নি!
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে নিহত ছয় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে স্বাস্থ্য বিভাগ। অভিভাবকরা চাননি বলেই মরদেহগুলো পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।
স্বাস্থ্যের ডিজি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মানবিক একটা বিষয়। মারা যাওয়া সব নবজাতকের বয়স এক-দুদিন হয়েছিল। ফলে অভিভাবকরা কেউ তাদের ময়নাতদন্তের জন্য রাজি হননি। যেহেতু তারা চাননি তাই ঘটনার তদন্ত কমিটিকে বিষয়টি জানিয়েছি। এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে বিধায় গতকাল বিষয়টি স্পষ্ট করেছিলাম।’
কখনো মায়েদের দোষ, কখনো আবার নাকি পরিবার ময়নাতদন্ত চায়নি তাই করা হয়নি! যত দোষ নন্দ ঘোষ!
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক বলেন, ‘কমিটি পরবর্তী পদক্ষেপ নেবে। অন্যান্য যে আলামত রয়েছে, সেসব বিষয় তারা খতিয়ে দেকবেন। এছাড়া একাধিক ল এনফোর্স এজেন্সিও কাজ করেছে।’
আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন পাবেন বলে আশা প্রকাশ করেন প্রভাত চন্দ্র বিশ্বাস।
তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদন পেলে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে স্বাস্থ্য অধিদফতর যথাযথ ব্যবস্থা নেবে।’
