ঢাকা: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ টি শিশু প্রাণ হারিয়েছে।

৬০০ ছুঁইছুঁই করছে দেশে হামে মৃত্যুর সংখ্যা। সরকারের খবর নেই। কোনো খবর নেই। বিএনপি ব্যস্ত তোফায়েল আহমেদের জানাজায় বাধা নিয়ে।

২৪ ঘন্টার মৃত্যু নিয়ে এখন মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯৪। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা হচ্ছে ৯০। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০৪ জন।

জানা গেছে,
গত ২৪ ঘণ্টায় ৪২ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৩৬ জন।
একই সময়ে ১ হাজার ২৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *