ঢাকা: শিবির নেতা জিসান। দুনিয়ার সেরা নাটক জানে এরাই। কথা বলতে পারছেন! কেবল চোখ খুলে তাকাতে পারছেন না! হাহাহা।

এক রেপিস্টের নাটক। এটা এক হবে না, বহু হবে।

শিবির নেতা জিসানের নাটক হায়াত পেলো না। অল্পতেই ভেতরের ঘটনা সামনে আসছে।

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানোর পর থেকেই ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান নিজেকে অসুস্থ হিসেবে উপস্থাপন করছেন।

বর্তমানে তিনি পুলিশের পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ব্যক্তির কোনো সমস্যা নেই। কিন্তু অভিনয় করছে যেন মরেই গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের দাবি, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় জিসানের শারীরিক কোনো জটিলতা পাওয়া যায়নি। তবে গ্রেপ্তারের বিষয়টি জানার পর থেকেই তিনি চোখ খুলছেন না এবং অসুস্থতার ভান দেখাচ্ছেন।

রোববার (১৪ জুন) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ শাহজাহান জানান, জিসানের শারীরিক অবস্থা মূল্যায়নে চার সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে গঠিত এই বোর্ডে অ্যানেসথেসিয়া, নিউরো মেডিসিন ও মনোরোগবিদ্যা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন।

তিনি বলেন, সোমবার বেলা ১১টার দিকে মেডিক্যাল বোর্ড জিসানের স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করে মতামত দেবে। তিনি সুস্থ হয়েও অসুস্থতার অভিনয় করলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। আর অসুস্থ হলে প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত থাকবে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ বলেন, হাসপাতালে আনার পর জিসান স্বাভাবিকভাবে পুলিশের সঙ্গে কথা বলেছেন।

কিন্তু যখনই জানতে পারেন যে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তখন থেকেই তিনি নিজেকে অসুস্থ হিসেবে উপস্থাপন করছেন। বর্তমানে তিনি চোখও খুলছেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *