ঢাকা: প্রথম মহিলা প্রেসসচিব পেল কলকাতার বাংলাদেশ উপদূতাবাস। নতুন প্রেস সচিবের নাম উম্মে মারুফা। তিনি ঢাকার একটি বেসরকারি টিভি চ‌্যানেলের সাংবাদিক।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব গোলাম রব্বানীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, উম্মে মারুফাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

যোগদানের তারিখ থেকে এই পদে নিয়োগের মেয়াদ হবে এক বছর।

এ ছাড়া এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখযোগ্য যে, এর আগে গত ২২ জুলাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন পদত্যাগ করেন।

সূত্রে জানা গিয়েছে, আগস্টের প্রথম দিকে তিনি কলকাতায় যাবেন। এরপরই প্রথম মহিলা প্রেস সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *