Oplus_131072

ময়মনসিংহ: ময়মনসিংহে ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সাত জনের প্রাণ চলে গেলো!

ময়মনসিংহে যাত্রীবাহী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চালকসহ সিএনজিচালিত অটোরিকশার ৭ জন যাত্রী মারা গেলেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫-র দিকে নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্বগন্দ্রপা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

যাত্রীরা সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন।

তিনি জানান, নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতদের মধ‍্যে সিএনজি চালকও রয়েছে।

দেখা গেছে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মৃতদেহ। একটি পরিবারের স্বপ্ন, কারও সন্তান, কারও বাবা-মা, কারও প্রিয় মানুষ… সবাইকে এভাবে চলে যেতে হলো! এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সড়কে পরিবহনের আধিপত্য নয়, চাই মানুষের নিরাপদ চলাচলের অধিকার।
বেপরোয়া ও দায়িত্বহীনভাবে গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আর এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেন আর কোনো পরিবারের কান্নার কারণ না হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *