ঢাকা: বিমানবন্দরে উত্তেজনাকর পরিস্থিতি, হুমকি ইত্যাদি মাতালের মতো কাণ্ড ঘটালেন এক জামাতি নেতা! যা রীতিমতো লজ্জাজনক বটে।

তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিলো। এবার গ্রেপ্তার করার খবর সামনে এনেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার বিকেলে ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি কাজে বাধা, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে আজ দুপুরে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।

সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছিলো।

শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন।

বিস্তারিত জানতে আমাদের আগের রিপোর্টটি দেখুন:

‘চাকরি ছাড়েন, নাইলে ঘাড় ধরে বের করবো’ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *