ঢাকা: “চাকরি ছাড়েন, নাইলে ঘাড় ধরে বের করবো…!” এয়ারপোর্ট ডিরেক্টরকে জামায়াত নেতার চরম হুমকি! জামাত মনে করছে এই দেশের জনগণ, সমস্ত বিভাগকে শোষণ আর শাসন করে রাখবে! এদের চরিত্র বিন্দুমাত্র পাল্টায়নি।

একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা-কে এভাবে জনসমক্ষে শারীরিক লাঞ্ছনা বা চাকরিচ্যুতির হুমকি দেওয়া কোনো রাজনৈতিক নেতার আচরণ হতে পারে না।

আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলে নিজেরাই আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা ঠিক নয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (BG-338) যাত্রীদের বেশি চাপ থাকার কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয় এবং লাগেজ পেতে খানিকটা দেরি হয়।

উত্তেজনার সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

তিনি শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। উত্তেজনা হতে দিচ্ছিলেন না তিনি।

কিন্তু মেজর (অব.) আখতারুজ্জামান হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান এবং নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করেন। রীতিমতো চরম হুমকি দেয়া শুরু করেন।

‘আমি কিন্তু পিটাবো ধইরা’, ‘ঘাড় ধরে বের করে দিবো’ বলে প্রকাশ্যে হুমকি দেন।

এমনকি তিনি বিমান ও পর্যটন মন্ত্রী সম্পর্কেও চরম অশালীন মন্তব্য করেন। পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন মেজর আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত (KPI) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন।

সেখানে দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও ধারণ করতে নিষেধ করলে মেজর আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে তাকেও অকথ্য ভাষায় গালাগাল করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিতও করেন। অর্থাৎ ভিডিও তাঁকে করতে দিতে হবে।

শুধু তাই নয়, তিনি অনেক ক্ষতি করেছেন। তিনি অন্যান্য সাধারণ যাত্রীদের সংগ্রহ করা পবিত্র জমজমের পানির বোতলগুলো ট্রলি থেকে ছুঁড়ে ফেলে দেন।

এই নাকি তাঁর ধর্মপালন!?

ঘটনায় পুলিশ দণ্ডবিধির ১৮৬/১৮৯/২৯৪/৩২৩/৩৫২/৩৫৩/৫০৪/৫০৬ ধারায় (সরকারি কাজে বাধাদান, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে) মামলাটি রুজু করেছে।

Join the Conversation

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *