ঢাকা: রাজধানীসহ সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১০ টি শিশুর প্রাণ গিয়েছে। এর মধ্যে বলা হয় ৯ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আর হামে এক শিশুর হামে মারা গেছে।
মঙ্গলবার (২৬ মে) এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৫ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের এই তথ্য।
গত ৭২ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৬৭ শিশু এবং হাম শনাক্ত ৮৮ শিশুর মৃত্যু হয়েছে।
হিসেব বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু।
তাদের মধ্যে ৩৬৬ জন শিশুই হচ্ছে ঢাকা বিভাগের। এরপর চট্টগ্রাম (১৯৩), বরিশাল (১৫৭) ও রাজশাহী (৭৩) বিভাগ।
