ঢাকা: আরো ১০ টি শিশু মারা গিয়েছে হামে। এই নিয়ে কারো কোনো কথা নেই।

হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ শিশু হামে এবং ৮টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে।

আজ, শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত শিশুগুলোর মৃত্যু হয়।

এবং এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৩২টি শিশু।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত দেশে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *