চট্টগ্রাম: শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা। এবারের জব্বারের বলীখেলার ১১৭তম আসর অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল।

প্রতিবার বলীখেলাকে কেন্দ্র করে লালদিঘীর পাড় ও আশেপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত বৈশাখী মেলা বসে। এবারও বসবে।

তবে এবার মেলা ৫-৬ দিন পর্যন্ত থাকছে না। এসএসসি পরীক্ষা যেহেতু চলছে তাই মেলা শুধুমাত্র ২৪ ও ২৫ এপ্রিল দু’দিন থাকবে।

২৬ তারিখ এসএসসি পরীক্ষা থাকায় ওইদিন ভোরের মধ্যে দোকানপাট তুলে নেওয়ার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

দেশের অন্যতম বৃহৎ লোকজ এই উৎসবের জন্য সবাই অধীর অপেক্ষা করে থাকেন। বলা যায় সারা বছর অপেক্ষায় থাকে মানুষ।

চট্টগ্রামে আবদুল জব্বারের ঐতিহাসিক বলীখেলাকে ঘিরে বৈশাখী মেলা শুরু হচ্ছে শুক্রবার। বলীখেলা হবে পরদিন শনিবার।

বুধবার লালদীঘি এলাকায় সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো জানানো হয়।

বলীখেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনের পর লালদীঘি চত্বরে বলীখেলার প্রতিকৃতি-সংবলিত ম্যুরালের উদ্বোধন করেন সিটি মেয়র শাহাদাত হোসেন। এ সময় জব্বারের বলীখেলার প্রবর্তক আবদুল জব্বারের নামানুসারে চত্বরটির নাম ‘জব্বার চত্বর’ নামকরণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *