বগুড়া: সাতসকালে সড়ক দুর্ঘটনায় বগুড়া এবং সিলেটে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন।

শুক্রবার (৭ আগস্ট) সকালে পৃথক পৃথকভাবে দুই জেলায় দুর্ঘটনাগুলো ঘটে।

বগুড়া-নওগাঁ মহাসড়কে বাসচাপায় ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। এবং নিহত হয়েছেন ৭ জন।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩) ও আবদুর রহিম (৪৬) ও জয়পুরহাটের তাজমুল (৪৫)।

বগুড়া নওগাঁ মহাসড়ক হচ্ছে মরণফাঁদ। প্রায়ই দুর্ঘটনা ঘটে। শোনা গেছে, এই রাস্তা ছয়লেন করার জন্য কাজ শুরু হয়েছে। কাজটা দ্রুত এগোনো দরকার। নাহলে হারিয়ে যাবে আরো অনেক প্রাণ।

পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে।

এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। পরিবারের মুখে অন্ন তুলে দেয়া মানুষগুলো চলে গেলেন দুর্ঘটনায়।

বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হয়তো মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে, সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন মারা গেছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী মারা যান ।

গুরুতর আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *