ঢাকা: হামের প্রাদুর্ভাবে বিনা চিকিৎসায় শত শত শিশু মৃত্যুবরণ করছে। জনগণকে অবশ্যই এর জবাব জঙ্গি ও মবরাজ ইউনুসকে দিতে হবে।
প্রতিদিন হামে মৃত্যু ঘটছেই। দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরো নতুন করে ১৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর মধ্যে হামে মৃত্যু হয়েছে দুইজনের; বাকি ১৫ জনের শরীরে বলা হচ্ছে হামের উপসর্গ ছিল। যদিও উপসর্গ বলে কিছু নেই, এগুলো হাতেই মৃত্যু।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত হয়ে ৫২ জন এবং হামের লক্ষণ নিয়ে ২৫৯ জনের মৃত্যু হল।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রবিবার সকাল ৮টা থেকে আজ, সোমবার সকালে ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ৩০২ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছেন।
এই সময়ে নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয় ১৫৪ জনের।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছেন ৪১ হাজার ৭৯৩ জন। এ সময় হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ জনের শরীরে।
পরিসংখ্যান বলছে, দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ১৫১ জন।
