চট্টগ্রাম: চুরি, ছিনতাই, মব, খুন সমানে চলছে দেশে। সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট , হামলা প্রতিনিয়ত চলছে। তারপরেও আইনশৃঙ্খলা তেমন কড়াকড়ি দেখা যায় না। ভয়ানক এক একটা ঘটছে দেশে। কোথাও একটু তৎপরতি দেখা যায়, কোথাও নয়।
এবার চট্টগ্রামের চান্দগাঁও এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে চুরি যাওয়া সোয়া ২৬ লাখ টাকার মধ্যে ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা কোনোরকমে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় চোরচক্রের মূলহোতা ইউনুছ রনিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেফতার রনি চান্দগাঁও থানার মৌলভীবাজার পুকুরপাড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি মোড় এলাকার ক্লিউইস্টন সিএনজি ফিলিং স্টেশনের অফিসকক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুখে দুর্বৃত্তরা।
স্টিলের আলমারির লকারে রাখা ২৬ লাখ ২৯ হাজার ৩৫২ টাকা চুরি করে।
এই ঘটনায় স্টেশনের কর্মী মো. কামরুল ইসলাম বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন।
অবশেষে মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনুছ রনিকে গ্রেফতার করা হয়। ইউনুছ চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।
এবং উদ্ধার করা হয় ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা।
চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
