বগুড়া: আবারো সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুইজনের!

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

রবিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা অভিমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চাঁদকুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)। নয়ন যমুনা লাইন পরিবহনের বাসের হেলপার ছিলেন।

রাতে জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১২-৫৪৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে তীব্রভাবে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন এবং যাত্রী মাছুর রহমান নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *