কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।

দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

সোমবার (৮ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার খুটাখালী সেধাকচ্ছপিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এভারগ্রিন পরিবহন ও চকরিয়া সার্ভিসের দুটি বাসের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যান।

পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

হতাহতদের নাম পরিচয় জানা যায়নি এখনো। হয়তো নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *